বৈশাখী যতন



পুতুল বিয়ের পরেই কেমন মনখারাপের পালা,
মেয়ের মা-কে উজাড় করে সবটা দেওয়ার জ্বালা।

কি করি বল—আমার বাড়ির মাথায় কত দৈন্য,
খড়ের চাল; মাটির মেয়ে ভিজবে বলে বিদায় দিলাম কাল।

বৈশাখে যে যত্ন করে পুতুল গড়ি সখে,
আহ্লাদিকে আদর করে বসিয়ে রাখি চোখে।

শ্রাবণ জলে ভিজবে ভয়ে আমার মাটির মেয়ে,
গয়না-গাঁটি, পণেই ফকির—সুখ কিনতে চেয়ে।


ঝর্ণা ভট্টাচার্য্য | কোলকাতা, পশ্চিম বঙ্গ, ভারত

গীতিকার, কবি, লেখক এবং সমাজকর্মী।


Previous Post
Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *