বাঁচতে হ’লে


যদি চাও বাঁচিতে
চ’লে যাও রাচীতে,
খাওয়া পাবে, পরা পাবে,
গানও পাবে নাচিতে …

করবে কী এখানে
চ’লে যাও সেখানে,
এইখানে রাতদিন
ওড়ে মশা মাছিতে …

কোনও এক ফাঁকে তা
ঢুকে গেলে নাকে তা,
দফারফা হয়ে শেষে
প্রাণ যাবে হাঁচিতে …

ভালো যদি চাও তো
যেতে হ’লে যাও তো,
তবে পথে ঘুরে যেয়ো
কাছে তোপচাচিতে …


জয়ন্তকুমার সাহা | কলকাতা, পশ্চিম বঙ্গ, ভারত

পেশায় একজন সরকারি আধিকারিক। বাংলা, ইতিহাস ও ইংরেজিতে স্নাতকোত্তর এবং সাংবাদিকতা ও জনসংযোগে স্নাতকোত্তর ডিপ্লোমা। গত কলকাতা আন্তর্জাতিক বইমেলায় কলকাতা বাংলা আকাদেমি থেকে লেখকের (যৌথ দায়িত্বে) একটি অনুবাদ গ্রন্থও প্রকাশিত হয়েছে।  



Previous Post
Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *