পড়শী সাহিত্য ও শিল্প মায়াবী দিগন্ত

মায়াবী দিগন্ত

Post Views: 17

সূর্যটা দুলে দুলে হেলে পড়েছে নৈঋতে
শেষ বিকেলের কাছে অনুনয়
হারিয়ে যেও না মায়াবী দিগন্তে
মুছে ফেলো না গোধূলি রঙ সীমান্ত রেখায়
তুমি চলে গেলে
আমারও যে যেতে হবে
একতাল দীর্ঘশ্বাস লুকিয়ে।

মেঘ ভাঙ্গা রোদ্দুর আমার চিবুক ছুঁয়ে যায়
রোদ্দুরের কাছে অনুরোধ তুমি অভিমানী হও
রাঙা হয়ে উঠুক দিগন্ত তোমার মায়ায়
অস্পষ্টতায় ডুবিয়ে দিও না
তুমি আবছা হলে
আমারও যে ডুবে যেতে হবে মায়াবী দিগন্তে
আজন্ম তৃষ্ণা নিয়ে।

শেষ বিকেল
জাফরানী রোদ্দুর
দ্রাঘিমা রেখায় মুছে যায় চলে যায়
আমারও যে যেতে হবে, যেতে হবে
জন্মের ঋণ শোধ করে পরপারের মায়ায়।


হিউস্টন, টেক্সাস, যুক্তরাষ্ট্র

বাংলা সাহিত্যে স্নাতকোত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রকাশিত বই – ‘গোধূলির ছোঁয়া’ ও ‘প্রতিবিম্বের কাছাকাছি’। প্রকাশিত ছোট গল্পের ই-বুক – “যা কিছু গল্প হয়ে রয়”।


Previous
Next

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

দীর্ঘ বিরতির পর আবার ফিরে এসেছে বিশ্ববাঙালির প্রিয় পত্রিকা ‘পড়শী’।
নব উদ্যমের এই যাত্রায় আপনার মতো গুণী মানুষের সৃজনশীল লেখা ও সাহচর্য আমাদের কাম্য।

দীর্ঘ বিরতির পর আবার ফিরে এসেছে বিশ্ববাঙালির প্রিয় পত্রিকা ‘পড়শী’।
নব উদ্যমের এই যাত্রায় আপনার মতো গুণী মানুষের সৃজনশীল লেখা ও সাহচর্য আমাদের কাম্য।

প্রকাশিত সকল লেখা ও মতামতের দায়ভার সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখকের,
এর জন্য ‘পড়শী’ কর্তৃপক্ষ দায়ী নয়।