প্রতিবিম্বে প্রতিপক্ষ

প্রতিবিম্বে প্রতিপক্ষ

হোসাইন কবির
June 14, 2026
12 views
2 mins read

হাঁটছি, অথচ পায়ের সঙ্গে পথের
দেখার সঙ্গে দৃশ্যের— কোনো আত্মীয়তা নেই
পথ আর দৃশ্যগুলো
অস্বচ্ছ কাচে আটকে থাকা মৃত প্রজাপতি

জানি
কেবল দেশের নয়—
আমাদের সকল অঙ্গ-প্রতঙ্গ
শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে সেই কবে
যেন ছিন্নভিন্ন পরিত্যক্ত এক দেহের নগরী
যেখানে রক্তের বদলে
শুধুই বয়ে যায় হিম-শীতলতা

আজকাল প্রিয় রঙ
আন্দোলনের সমূহ স্লোগান
নিথর পাখির ডানায়– নিশ্চুপ নিস্তেজ

চারিদিকে বিভাজনের প্রাচীর—
যাবো কোন্ দিকে?
ডানে-বামে প্রতিধ্বনি
সামনে কুয়াশা
পেছনে শূন্যতা
নিজের দিকেও ফিরতে পারি না আর

আয়নায় তাকালে দেখি—
আমিও এক শববাহক
কাঁধে লাশ— নিজেরই
বয়ে নিচ্ছি— দূরে কোথাও

প্রতিক্ষণে অনুভব করি
প্রতিবিম্বে দুলছে যে ছায়া— সে আমার নয়
সে এক নীরব সাক্ষী— প্রতিপক্ষ আমারই
তবু, আলোতে কিংবা আঁধারে
অনিবার্য পরিণয়ে
যেতে হবে বহুদূর–পথে
পাথর-দেয়াল ভেঙে জলের প্রপাতে


হোসাইন কবির | চট্টগ্রাম, বাংলাদেশ

কবি ও প্রাবন্ধিক; প্রফেসর, লোকপ্রশাসন বিভাগ, চট্টগ্রাম বিশ্বিবিদ্যালয়।


Leave a Reply

Your email address will not be published.

এক জোড়া কবিতা
Previous Story

এক জোড়া কবিতা

মায়াবী দিগন্ত
Next Story

মায়াবী দিগন্ত

Latest from সাহিত্য ও সংস্কৃতি

ঘেউউউ

ঘেউউউ

করোনা লকডাউনে অভুক্ত পথকুকুরদের অস্তিত্বের সংকট ও অবহেলা নিয়ে আজাদ বুলবুলের লেখা প্রতীকী গল্প ঘেউউউ। এটি বেঁচে থাকার তাগিদে তাদের সম্মিলিত আর্তনাদ।
দুটি কবিতা

দুটি কবিতা

প্রেম, আকাঙ্ক্ষা ও ধ্রুপদী শিল্পের অপূর্ব মেলবন্ধনে সাজানো কবি মাহবুবা চৌধুরীর লেখা দুটি কবিতা 'মুদ্রার টংকার ধ্বনি' ও 'দুজন ভীষণ মুখোমুখি'।
এগুয়ানা

এগুয়ানা

ফাহিম রেজা নূরের লেখা 'এগুয়ানা' গল্পে বাড়ির শখের বাগানে এই উভচর প্রাণীটির উপদ্রব ও লেখকের এক মজার অভিজ্ঞতার চিত্র ফুটে উঠেছে।
স্ক্যান্দিনাভিয়ান নরকে

স্ক্যান্দিনাভিয়ান নরকে

তালহা মুনতাসির নাফির গল্প 'স্ক্যান্দিনাভিয়ান নরকে' এর শেষ পর্ব। অস্তিত্বের সংকট, অবদমিত কামনা ও স্মৃতির গোলকধাঁধায় হারিয়ে যাওয়ার এক মনস্তাত্ত্বিক আখ্যান।
মায়াবী দিগন্ত

মায়াবী দিগন্ত

কবি নিঘাত কারিমের লেখা 'মায়াবী দিগন্ত' কবিতায় জীবনের শেষ বিকেল, গোধূলির রং এবং অনন্ত তৃষ্ণার এক আবেগঘন চিত্র ফুটে উঠেছে।