ছায়া কায়া

Post Views: 49
1 min read

কিছু চলা অকারণ বেহিসেবি প্রতি বাঁক
ট্রাম লাইন চেনা পথ হকারের হাঁক ডাক
ছবিগুলো সরে যায় রঙগুলো পাল্টায়
কিছু চোখে পড়ে না কিছু চোখ আটকায়।

কত পথ হাঁটলে ছায়াদের পাওয়া যায়?
নামহীন এক মোড়ে সে যে পথ আগলায়।
কায়া ছায়া মুখোমুখি জীবনের আঙিনায়।
আমি জানি রাজা আমি তবু হার প্রতি মাপে
ছায়া জানে হেরে যাওয়া অহং এর অভিশাপে।

রোজ পড়ি রোজ শিখি তবু একা ভিতরে
ভালোবাসা নিজেকে মুখোশের আদরে।
ছায়া তুই জিতে গেলি তোর বোধি সত্য
আয়নায় দেখা এক বিবেকের গদ্য।

৪ জুলাই, ২০২৬


কলকাতা, পশ্চিম বঙ্গ, ভারত

গীতিকার, কবি, লেখক এবং সমাজকর্মী।


Previous
Next

1 Comment

  • Lina Ferdows

    ভালোবাসা নিজেকে মুখোশের আদরে।- বাহ বেশ

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

দীর্ঘ বিরতির পর আবার ফিরে এসেছে বিশ্ববাঙালির প্রিয় পত্রিকা ‘পড়শী’।
নব উদ্যমের এই যাত্রায় আপনার মতো গুণী মানুষের সৃজনশীল লেখা ও সাহচর্য আমাদের কাম্য।

দীর্ঘ বিরতির পর আবার ফিরে এসেছে বিশ্ববাঙালির প্রিয় পত্রিকা ‘পড়শী’।
নব উদ্যমের এই যাত্রায় আপনার মতো গুণী মানুষের সৃজনশীল লেখা ও সাহচর্য আমাদের কাম্য।

প্রকাশিত সকল লেখা ও মতামতের দায়ভার সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখকের,
এর জন্য ‘পড়শী’ কর্তৃপক্ষ দায়ী নয়।