শুধু ‘আমি আমি’ করতে করতেই কত কত বছর পেরিয়ে যায়! সারাক্ষণ নিজেরই নামকীর্তন করতে করতে ক্লান্তি এলে ঘুমিয়ে পড়েছি। ঘুমের ভিতরে যে স্বপ্নের আনাগোনা, সেখানেও আমি আর আমির তাণ্ডব!
অথচ যতটুকু জানি, তার চেয়ে অনেক অনেক গুন না-জানা! জানাই হয়নি, একদার কাছের মানুষেরা ঠিক কী কী কারণে দূরে চলে যায়। কেন তারা আর ফিরে আসে না! কথা আর অনর্গল কথার ভিতরে পুনরাবৃত্তির ভিড় বেড়ে যায়!
– আপনি নিজেকে ঠিক কী মনে করেন, বলুন তো?
– কী জানি! হয়তো নিজেকে বাড়িয়ে ভাবি!
হেসে ফেলে বুদ্ধিদীপ্ত যুবক। একটু বিরতি নিয়ে বলে, ‘না! আসলেই আপনি একজন সাম্রাজ্যবাদী মানসিকতার মানুষ। যারা পরাজয়কে মেনে নিতে পারেন না!’
চুপ করে থাকি। কিছুই বলার থাকে না! পরাজয় ঢাকতে নিত্য আয়োজন! ব্যর্থতা ঢাকতে নিত্য নতুন সফল আয়োজন!
হয়তো বা!
২০ জুলাই, ২০২৬

