কোন সে দেশে এমন হেসে
কুয়াশাকে ভালোবেসে
উতল হাওয়া বয়।
কোন সে দেশের রোদের পিটে
চন্দ্র, পুলি, ক্ষিরের মিঠে
ধান কুরাকুর ঢেঁকির তালে
দুপুর জেগে রয়।
সন্ধ্যে হলেই উঠোন ঘিরে
নীল রঙা সব জোনাক ভিড়ে
আকাশ তারাময়।
হলুদ বরন গয়না পরে
সোনার ফসল উঠছে ঘরে
কোন সে দেশের হেমন্তটা
এমন মায়াময়।
৪ অক্টোবর, ২০২৬

