১. সাপ
সাপকে নিয়ে গল্প আাছে
যতোই আগে পিছে
বেশির ভাগই মিছে
ভয় পেয়ে যায় চমকে পিলে
ওরে বাপরে বাপ
যখন দেখি সাপ
কানে ওরা প্রায় শোনে না
চোখের নজর ক্ষীণ
ভাবছো কোনো দিনও?
হাজার রকম সাপের মাঝে
কতেক বিষের সাপ
বাকিরা নিষ্পাপ
যতোই তুলুক ফণা এবং
গাল ফুলিয়ে সাজুক
সাপরা খুবই লাজুক
বৃথাই ডরাই সাপকে নিয়ে
কিন্তু এটা জানি
সাপ নিরীহ প্রাণী
সব প্রাণীদের জন্য সবার
স্পর্শ থাকুক বোধের
বাঁচতে দিও ওদের
২. নদী নাকি নদ
গৌরব কিছু নেই
রেখে রাখ ঢাক
যতটুকু জানি যেনো
জানি ঠিক ঠাক
পদ্মা ও মেঘনা
নদ নাকি নদী
ভুল নামে ডেকে ডেকে
বোকা হই যদি
ভুল জেনে লাভ নেই
গদ বাঁধা গদ
ছেলেদের নামে নাম
সেই গুলো নদ
সোজাসুজি সুত্রটা
জেনে যাই যদি
মেয়েদের নামে নাম
সেইগুলো নদী
অবিরাম বয়ে চলে
ধারা কুলকুল
নদ নদী চেনা আর
হবে না তো ভুল।
৪ অক্টোবর, ২০২৬

