অনলাইন পত্রিকা “পড়শী” : প্রবাসে এক চিলতে বাংলাদেশ

মাকসুদা মাহতাব
May 24, 2026
10 views
4 mins read

অনলাইন পত্রিকা “পড়শী” এপ্রিল ২০২৬ এর সংখ্যাটি পড়ার সৌভাগ্য আমার হয়েছে।

যে সময়টিতে সোশ্যাল মিডিয়া, কম্পিউটার/ ল্যাপটপে  বাংলা লেখা ছিল অত্যন্ত জটিল এবং প্রাথমিক পর্যায়ে, ঠিক ওই সময়কালেই ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত ক্যালিফোর্নিয়া থেকে মুদ্রিত মাসিক হিসেবে পড়শী তার পথচলা শুরু করেছিল। পুরোনো সেই সংখ্যাগুলো পড়ার সৌভাগ্য আমার হয়নি। জানিনা হবে কিনা। তবে অসম্ভব আকাঙ্ক্ষা আছে সেগুলো পড়ার, সেই সময়গুলোকে জানার এবং ধারন করার।

শেকড়ের টান আর প্রবাসের ব্যস্ততার মাঝে “পড়শী” পত্রিকাটি যেন এক টুকরো বাংলাদেশ। প্রবাসীদের নিজস্ব সম্পাদনায় পরিচালিত প্রবাসী এবং দেশে বসবাসরত বাংলাদেশী লেখকদের  এই উদ্যোগটি বাংলা সংবাদপত্রের জগতে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠুক, বস্তুনিষ্ঠ সংবাদ এবং শুদ্ধ সংস্কৃতি চর্চায় তাদের এই যাত্রা অব্যাহত থাকুক, এটাই প্রত্যাশা।

সবশেষে, আশা করছি বিদেশের মাটিতে থেকেও নিজ দেশের ভাষা, সংস্কৃতি এবং চেতনাকে লালন করার জন্য “পড়শী”একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হয়ে থাকবে। প্রবাসে বাংলা সাহিত্যের চর্চা অব্যাহত রাখতে পত্রিকাটির বিশেষ কলামগুলো গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবে। আন্তরিক ভাবে “পড়শী”র উত্তোরোত্তর উন্নতি কামনা করছি।


মাকসুদা মাহতাব | ঢাকা, বাংলাদেশ

আগামী এডুকেশন ফাউন্ডেশন-এর হিসাব বিভাগে কাজ করছি। সময় পেলেই অনলাইন এবং অফলাইনে বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে ভালো লাগে।


Leave a Reply

Your email address will not be published.

Previous Story

উন্মোচন করা হলো না বালির পাহাড়

Next Story

সহিংসতার নতুন মাত্রা: পৈশাচিকতা যখন সীমা ছাড়ায়

Latest from পড়শীর আরশি

পার্শিয়ানরা টিকে থাকবে

একটা সুপার পাওয়ার তার সমস্ত শক্তি নিয়ে এবং তার সহযোগী রাষ্ট্রগুলির শক্তি নিয়ে যখন ছোট একটি দেশকে ... ইরানে বর্তমান মার্কিন আগ্রাসন নিয়ে লিখেছেন ড.

জাদুর বাক্সের আগ্রাসনের যুগে একটি পত্রিকার বাঁচামরা

সময় বদলে গেছে। এখন প্রায় প্রত্যেকের হাতেই একটি করে জাদুর বাক্স। সামাজিক মাধ্যমে ... পড়শী'র বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে লিখেছেন মিনার মনসুর।

পড়শীর আরশি

এক সময় ফেসবুক, ট্যুইটার (এখন এক্স), ইনস্টাগ্র্যাম কিছুই ছিলনা। অত্যন্ত সীমিত পরিসরে মডারেটর... - লিখেছেন বিভাগীয় সঞ্চালক আলোকময় বিশ্বাস।