পড়শী সাহিত্য ও শিল্প নজরুলের বিদ্রোহী

নজরুলের বিদ্রোহী

Post Views: 6
1 min read

বিদ্রোহী এলো ধূমকেতু হয়ে সুমুখে পড়ো না কেউ
বিদ্রোহী নাশে জীর্ণ ও জ্বরা হয়ে সুনামির ঢেউ
বিদ্রোহী এক মহা সাইক্লোন মহা ঘূর্ণির নাম
বিদ্রোহী দেয় প্রেরণার ডালি অবিরত অবিরাম
বিদ্রোহী হাঁকে, “জেগে ওঠো তুমি জেগে ওঠো মহাবীর”
বিদ্রোহী বলে, “তুমিই মহান চির উন্নত শির”
বিদ্রোহী হলো বীর বাঙালির উদ্দাম উল্লাস
বিদ্রোহী হানে হীন কাপুরুষে বিদ্রুপ পরিহাস
বিদ্রোহী ভাঙে লৌহ শিকল শোষকের কারাগার
বিদ্রোহী দানে মরণ ভীতুকে সাহসের সম্ভার
বিদ্রোহী আছে বিদ্রোহী র‘বে বিদ্রোহী চিরকাল
বিদ্রোহী র‘বে মানব হৃদয়ে নজরুল ধরে হাল।

৪ আগস্ট, ২০২৬

ঢাকা, বাংলাদেশ

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, অনিয়মিত লেখক। নজরুল ইন্সটিটিউটের সাবেক নির্বাহী পরিচালক।


Previous
Next

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

দীর্ঘ বিরতির পর আবার ফিরে এসেছে বিশ্ববাঙালির প্রিয় পত্রিকা ‘পড়শী’।
নব উদ্যমের এই যাত্রায় আপনার মতো গুণী মানুষের সৃজনশীল লেখা ও সাহচর্য আমাদের কাম্য।

দীর্ঘ বিরতির পর আবার ফিরে এসেছে বিশ্ববাঙালির প্রিয় পত্রিকা ‘পড়শী’।
নব উদ্যমের এই যাত্রায় আপনার মতো গুণী মানুষের সৃজনশীল লেখা ও সাহচর্য আমাদের কাম্য।

প্রকাশিত সকল লেখা ও মতামতের দায়ভার সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখকের,
এর জন্য ‘পড়শী’ কর্তৃপক্ষ দায়ী নয়।