পড়শী পৃথিবী ও পরিবেশ বিশ্ব ধরিত্রী দিবস – ২২শে জুলাই

বিশ্ব ধরিত্রী দিবস – ২২শে জুলাই

Post Views: 9
2 min read

এ বছর ২২ জুলাই, ২০২৬ বিশ্ব ধরিত্রী দিবস।

জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য হ্রাসের মতো বিষষয়গুলো তুলে ধরে পরিবেশ সুরক্ষা সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্ব ধরিত্রী দিবস (২২শে জুলাই) পালন করা হয়। ধরিত্রী দিবস সর্বপ্রথম পালিত হয়েছিল ১৯৭০ সালে মার্কিন সিনেটর গেলর্ড নেলসন এর উদ্যোগে। পরবর্তীকালে এই দিনটি সারা বিশ্বে পালিত হয়। প্রতিবছর একটি থিম থাকে। ২০২৬ সালের থিম হলো – আমাদের শক্তি, আমাদের গ্রহ। নির্বিচারে বৃক্ষনিধন, প্লাস্টিক দূষণ, বৈশ্বিক উষ্ণায়ন রোধ এবং পৃথিবীর জীববৈচিত্র্য রক্ষায় সাধারণ মানুষ থেকে শুরু করে রাষ্ট্রনেতাদের কার্যকর পদক্ষেপ নিতে উৎসাহিত করাই এই দিবসের মূল উদ্দেশ্য। বর্তমানে বিশ্বের ১৯৩টি দেশে এই দিবস পালন করা হয়। ধরিত্রী আমাদের মাতা। মায়ের ভাল-মন্দের সঙ্গে আমাদের অর্থাৎ সন্তানদের ভাল-মন্দ জড়িয়ে আছে। কাজেই আমাদের সকলের উচিত পৃথিবীকে ভালো রাখা। তবেই আমরা সুস্থভাবে বাঁচতে পারবো। প্রতি বছরই পৃথিবী দিবস বা ধরিত্রী দিবস পালনের দিন আমাদের শপথ নিতে হবে- পৃথিবীর ক্ষতি হয় এমন কাজ আমরা করবো না। তবেই ধরিত্রী দিবস পালন সার্থক হবে।

২১ জুলাই, ২০২৬

মুর্শিদাবাদ, পশ্চিম বাংলা, ভারত

শিক্ষক, লেখক , সাংবাদিক ও সমাজসেবী। স্কুল জীবন থেকে লেখালেখির শুরু। একাধিক পত্র-পত্রিকায় লিখেছেন বা লিখে চলেছেন। ভারত-বাংলাদেশের যৌথ কাব্যগ্রন্থে এ পর্যন্ত পাঁচটি বই-এ তার লেখা বেরিয়েছে। তার নিজস্ব একক বই  এ পর্যন্ত এগারোটি। লেখালেখির মূল লক্ষ্য হল সামাজিক বৈষম্যের অবসান, শিক্ষার্থীদের সঠিক বিকাশ, দেশের ঐতিহ্য ও সংস্কৃতির সংরক্ষণ, এবং মানব চেতনার বিকাশ।


Previous
Next

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

দীর্ঘ বিরতির পর আবার ফিরে এসেছে বিশ্ববাঙালির প্রিয় পত্রিকা ‘পড়শী’।
নব উদ্যমের এই যাত্রায় আপনার মতো গুণী মানুষের সৃজনশীল লেখা ও সাহচর্য আমাদের কাম্য।

দীর্ঘ বিরতির পর আবার ফিরে এসেছে বিশ্ববাঙালির প্রিয় পত্রিকা ‘পড়শী’।
নব উদ্যমের এই যাত্রায় আপনার মতো গুণী মানুষের সৃজনশীল লেখা ও সাহচর্য আমাদের কাম্য।

প্রকাশিত সকল লেখা ও মতামতের দায়ভার সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখকের,
এর জন্য ‘পড়শী’ কর্তৃপক্ষ দায়ী নয়।