আঁকাআঁকি শিশুদের চিন্তাভাবনা, অনুভূতি ও কল্পনা প্রকাশের এক শক্তিশালী মাধ্যম। শিশুদের আঁকা ছবি দেখে তাদের মানসিক অবস্থা সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায়। তাদের এই শিল্পকর্ম নিয়ে কথা বলা ও প্রশংসা করা মানে তাদেরকে ভালোভাবে বোঝা, মানসিকভাবে সমর্থন করা এবং একটি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা। ইতিবাচক কথাবার্তা ও প্রশংসা শিশুদের আত্মবিশ্বাস বাড়ায় এবং তারা বুঝতে পারে যে তাদের কাজের মূল্যায়ন হচ্ছে- যা তাদের ভবিষ্যতে আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে।
শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের লক্ষ্যে আগামী এডুকেশন ফাউন্ডেশন বিভিন্ন সহপাঠ্যক্রমিক কার্যক্রম পরিচালনা করে আসছে- যাতে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শিশুদের চিন্তাভাবনা আরও প্রসারিত হয়। এসব আয়োজনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের সৃজনশীল চেতনাকে উৎসাহিত করা, কল্পনার দিগন্ত প্রসারিত করা এবং দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলা।
এখন পর্যন্ত আগামী এডুকেশন ফাউন্ডেশন ‘পহেলা বৈশাখ’, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১শে ফেব্রুয়ারি)’ এবং ‘বাংলাদেশের স্বাধীনতা দিবস’ থিমের ওপর চিত্রাঙ্কন ও দেওয়াল পত্রিকা প্রতিযোগিতার আয়োজন করেছে।
এরই ধারাবাহিকতায়, ইতিপূর্বে আগামী এডুকেশন ফাউন্ডেশন তাদের সহায়তাপ্রাপ্ত সব স্কুলের শিক্ষার্থীদের জন্য “প্রকৃতি” বিষয়ের ওপর একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিল। সেই আয়োজনে (২০১৮) শিক্ষার্থীদের আঁকা কিছু স্মরণীয় ছবি এবং ২০২৫ ও ২০২৬ সালের ‘আগামী ফেস্ট’ উপলক্ষে শিক্ষার্থীদের আঁকা চিত্রাঙ্কন প্রদর্শনীর কিছু নজরকাড়া ছবি নিচে সংযুক্ত করা হলো।
আগামী’র অনুদানপ্রাপ্ত বাংলাদেশের বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন বাৎসরিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১২ জন নির্বাচিত শিশুশিল্পীর নাম দেয়া নিচে হলো:
১. সনিয়া, শ্রেনীঃ ৬ষ্ঠ (২০১৮)
২. সুমনা আক্তার, শ্রেনীঃ ৬ষ্ঠ (২০১৮)
৩. মারিয়া, শ্রেনীঃ ৬ষ্ঠ (২০১৮)
৪. ফারজানা বিনতে হিমু, শ্রেনীঃ ৫ম
৫. সানজিদা আক্তার, শ্রেনীঃ ৪র্থ (২০২৫)
৬. সুমাইয়া আক্তার, শ্রেনীঃ ১০ম (২০২৫)
৭. শাহিনূর খাতুন, শ্রেনীঃ ৯ম (২০২৫)
৮. মোঃ নাবিল মাঝি, শ্রেনীঃ এসএসসি পরীক্ষার্থী (২০২৬)
৯. লাবন্য, শ্রেনীঃ ৯ম (২০২৬)
১০. রিফাত, শ্রেনীঃ ৫ম (২০২৬)
১১. লামিয়া আক্তার, শ্রেনীঃ ৫ম (২০২৬)
১২. রাইমা জাহান অন্তরা, শ্রেনীঃ ৮ম (২০২৬)













