বেহাগ

ঝর্ণা ভট্টাচার্য্য | মার্চ ২৫, ২০২৬
April 16, 2026
35 views
1 min read

গুছিয়ে রাখি চামড়া ঢাকা মনের গতি 

অবহেলায় নিভতে পারে স্বপ্নবাতি। 

অবসরের উলের কাঁটা আঁকড়ে থাকা খড়কুটোটা 

আত্মশ্লাঘা কঠিন ব্যামো মায়ার কাঁটা গলায় আটা। 

আজ যে শরীর শরীর ছুঁলো উষ্ণতাতে দিক হারালো 

কাল আলেয়ার রূপের ছটায় বন্ধা চোখে বৃষ্টি এলো। 

তার চেয়ে বরং দূরত্ব থাক না পাওয়াতে সুখের চিরাগ 

কুলুঙ্গীতে শব্দ কিছু নিঝুম রাতে ধরবে বেহাগ।


ঝর্ণা ভট্টাচার্য্য | কোলকাতা, পশ্চিম বঙ্গ, ভারত

গীতিকার, কবি, লেখক এবং সমাজকর্মী।

Leave a Reply

Your email address will not be published.

Previous Story

অদ্বিতীয়া বইগল্প

Next Story

দেখা হবে পৃথিবীর প্রান্তে

Latest from সাহিত্য ও সংস্কৃতি

মায়াবিনীর হেঁশেল

আকাশটা আজ উনুনের পাশে বসে থাকা বিমর্ষ এক নারী— ধোঁয়াটে শাড়ির আঁচল সামান্য সরিয়ে, ... লীনা ফেরদৌস-এর নাতিদীর্ঘ কবিতায় এক নারীর দীর্ঘ দৈনন্দিন।

প্লেট

অনেক চিন্তা ভাবনার পর সিদ্ধান্তে এলাম, না আর নয় হাড় কাঁপানো শীতে, আর আকাশ থেকে ঝড়া শুভ্র কণার স্নো পড়ার... গল্পটা লিখেছেন ফাহিম রেজা

স্ক্যান্দিনাভিয়ান নরকে

কিছু একটা ভুল হচ্ছে। একটা গুরুত্বপূর্ণ ঘটনা তার মনে পড়ছে না। কিন্তু কেন গুরুত্বপূর্ণ তা ... দুই পর্বে গল্পটা লিখেছেন তালহা মুনতাসির নাফি।

যে মানুষটি আর ফিরে আসেনি

সকালটা অদ্ভুতভাবে শান্ত ছিল। এতটাই শান্ত যে নীরা বারবার জানালার দিকে তাকাচ্ছিল— কোনো শব্দ কি আসবে? ... কাজী আহমেদ শামীম লিখেছেন অসম্পূর্ণাতে পূর্ণতার গল্প।

গাজার শিশুরা

এই মুহূর্তে আমি যখন কাতারের পথে ভাসমান আটলান্টিকের আকাশে উড়ছি ... ড. দলিলুর রহমান-এর কবিতায় গাজার বিভীষিকা।