পড়শী পড়শীর আরশি পার্শিয়ানরা টিকে থাকবে

পার্শিয়ানরা টিকে থাকবে

Post Views: 23
2 min read

একটা সুপার পাওয়ার তার সমস্ত শক্তি নিয়ে এবং তার সহযোগী রাষ্ট্রগুলির শক্তি নিয়ে যখন ছোট একটি দেশকে আক্রমণ করে,  বছরের পর বছর ধরে তাদের ধ্বংসলীলা চলতে থাকে, কি ঘটে? আমরা তা দেখেছি, ভিয়েতনামে, আফগানিস্তানে, ইরাকে, সিরিয়ায়,  লিবিআয়। কিন্তু ইরানে অবস্থাটা ভিন্ন। ইরানের মিলিটারি বাজেট বৎসরে ১০ বিলিয়ন ডলার আর আমেরিকার মিলিটারি বাজেট বৎসরে ১০০০ বিলিয়ন ডলার। ইরানের বাজেট আমেরিকার তুলনায় ১%। তাহলে কেমন করে ইরানের কাছে আমেরিকা নাস্তানাবুদ হচ্ছে,  বারবার সত্যিকার অর্থে মার খেয়ে অপমানিত হচ্ছে। দুটো শক্তিশালী দেশ,  দুটো নিউক্লিয়ার পাওয়ার ইরানের উপর আক্রমণ করে যাচ্ছে, কিন্তু তারা বারবার ইরানের কাছে পরাজিত হচ্ছে এবং পৃথিবীর সবারই ধারণা তারা ভবিষ্যতেও অপরাজিত হবে। 

এখানেই ইতিহাসের প্রশ্ন, একটা জাতির ইতিহাস ও ঐতিহ্য, ইরান পারসিয়া, ৪০০০ বছরেও তাদেরকে কেউ দমিয়ে রাখতে পারেনি। আলেকজান্ডার দি গ্রেট, রোমান, মঙ্গল, ব্রিটিশ, পৃথিবীর বহু পরাশক্তি চেষ্টা করেছে এবং তারাই ধ্বংস হয়েছে পার্শিয়া টিকে আছে এবং থাকবে। পার্সিয়ানদের রক্ত তাদের দেশের জন্য, তারা জীবন দেবে ঐতিহ্য দেবেনা। তারা আজকের আরবদের মত নয়, আরবের মুসলমানরা মুসলিম উম্মাহ ধ্বংস করেছে। তারা এখন চরিত্রহীন, দুর্নীতিবাজ, কেসিনো পোকা, আমেরিকার পারফিউম বয়, ভোগ, বিলাস, আরাম-আয়েসে জঘন্য শয়তান। ভন্ড বেইমানরা পৃথিবীতে টিকে থাকতে পারেনি। এরাও পারবেনা। সব পরাশক্তিরই পতন হয়েছে যারাই পার্শিয়ান দেরকে আক্রমণ করেছিল, এখন সামনে আমেরিকা।

 


ঢাকা, বাংলাদেশ

কবি ও বিজ্ঞানী।


Previous
Next

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

দীর্ঘ বিরতির পর আবার ফিরে এসেছে বিশ্ববাঙালির প্রিয় পত্রিকা ‘পড়শী’।
নব উদ্যমের এই যাত্রায় আপনার মতো গুণী মানুষের সৃজনশীল লেখা ও সাহচর্য আমাদের কাম্য।

দীর্ঘ বিরতির পর আবার ফিরে এসেছে বিশ্ববাঙালির প্রিয় পত্রিকা ‘পড়শী’।
নব উদ্যমের এই যাত্রায় আপনার মতো গুণী মানুষের সৃজনশীল লেখা ও সাহচর্য আমাদের কাম্য।

প্রকাশিত সকল লেখা ও মতামতের দায়ভার সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখকের,
এর জন্য ‘পড়শী’ কর্তৃপক্ষ দায়ী নয়।