(মীর্জা গালিবের একটা বক্তব্যের বাংলাকরণের চেষ্টা।)
হস্তে আমার সুরার পাত্র
সুরার নেশায় আমি
দিচ্ছো আমায় গালাগালি
সারা দিবসযামি
সুরার ঘোরে থাকি যখন
সত্য কথাই বলি
পানশালাতে সত্য পাবে
বলি অনর্গলই
মিথ্যা পাবে হরহামেশাই
আদালত চত্বরে
ধর্মগ্রন্থ ছুঁয়েও মিথ্যা
সত্য কেঁদে মরে
মীর্জা গালিব কইলো এটা
যাচাই করে নিও
আদালত আর পানশালাতে
একটু নজর দিও।
১০ এপ্রিল, ২০২৬

