পড়শী প্রবাসীর জীবন দেশ নিয়ে প্রবাসীরা

দেশ নিয়ে প্রবাসীরা

Post Views: 33
2 min read

দেশ নিয়ে দেশের বাইরে থাকা মানুষের ভাবনার অন্ত নেই। আমরা যারা ‘বাংলাদেশ’ সীমান্তের বাইরে থাকি, ভিনদেশে কাজ করি, বছরের পর বছর অস্থায়ী বা স্থায়ীভাবে ভিনদেশের নাগরিক হয়ে বসবাস করছি, সন্তান-সন্ততিদের বড় করে তুলছি, তারা প্রায় প্রতিদিনই ফেলে আসা-রেখে আসা-ছেড়ে আসা দেশটার কোন না কোন সমস‍্যার খবর পেলে উদ্বিগ্ন হয়ে উঠি; যে যার মতো করে, যে যার বিজ্ঞতা বা সাধ‍্যানুযায়ী সমাধান খুঁজে বের করি এবং একজন আরেকজনের কাছে প্রকাশ করি।

আর কিছু না হলেও কিভাবে দেশের আরো উন্নতি হতে পারতো বা পারে, তা নিয়ে বন্ধুবান্ধবের সাথে আড্ডায় বা ফোনে আমরা প্রবাসীরা অনর্গল কথা বলে যেতে থাকি বা নিদেনপক্ষে একান্তেও ভাবি। আসুন না, সেসব ভাবনা বা চিন্তাগুলো এখন আমরা ‘পড়শী’র সাথেও ভাগাভাগি করি।

দেশ নিয়ে আপনার এ সমস্ত সুচিন্তিত ক্ষুদ্র ক্ষুদ্র ভাবনাগুলো যথাসম্ভব সংক্ষিপ্ত আকারে লিখে ‘পড়শী’র কাছে পাঠালে ‘দেশ নিয়ে প্রবাসীরা’ বিভাগে তা প্রকাশিত হতে পারে এবং বিশ্বব‍্যাপী পড়শীর কাছে তা নিমেষেই পৌঁছে যেতে পারে।

লেখা অবশ‍্যই মার্জিত, যুক্তিযুক্ত, সমসাময়িক বিষয়ে এবং একটি বিশেষ কোন ক্ষেত্রে আপনার একান্ত ভাবনাপ্রসূত হতে হবে। সামাজিক, সাংস্কৃতিক, প্রযুক্তি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নগর ও গ্রামীণ বাসস্থান, যাত্রী ও পণ‍্যপরিবহন ব‍্যবস্থা, সঞ্চয় ও বিনিয়োগ, ইত‍্যাদি যেকোন ক্ষেত্র নিয়ে আপনি লিখতে পারেন।

লেখায় শুধুমাত্র সমস‍্যার বা ভাবনার কথা নয়, তার যৌক্তিক সমাধান বা বাস্তবায়নের কারিগরি ও পদ্ধতিগত উপায়ও লিপিবদ্ধ থাকতে হবে। প্রয়োজনে পাঠানো লেখা প্রকাশের আগে সঞ্চালক যথাযথ সম্পাদনাও করতে পারেন।


লস এঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র

পুরকৌশলী। নগর পরিকল্পনা, ট্রাফিক ও পরিবহন প্রকৌশলে বিশেষজ্ঞ ও কনসালট্যান্ট ইঞ্জিনীয়ার। সিটি ও ট্রাফিক ইঞ্জিনীয়ার পদে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কর্মরত।


Previous
Next

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

দীর্ঘ বিরতির পর আবার ফিরে এসেছে বিশ্ববাঙালির প্রিয় পত্রিকা ‘পড়শী’।
নব উদ্যমের এই যাত্রায় আপনার মতো গুণী মানুষের সৃজনশীল লেখা ও সাহচর্য আমাদের কাম্য।

দীর্ঘ বিরতির পর আবার ফিরে এসেছে বিশ্ববাঙালির প্রিয় পত্রিকা ‘পড়শী’।
নব উদ্যমের এই যাত্রায় আপনার মতো গুণী মানুষের সৃজনশীল লেখা ও সাহচর্য আমাদের কাম্য।

প্রকাশিত সকল লেখা ও মতামতের দায়ভার সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখকের,
এর জন্য ‘পড়শী’ কর্তৃপক্ষ দায়ী নয়।