পড়শী সাহিত্য ও শিল্প এক জোড়া কবিতা

এক জোড়া কবিতা

Post Views: 48
2 min read

১. মোম গলে গেলে

মোম গলে গেলে চাঁদের কাফন
শুধু বিছানায় পড়ে থাকে
যেন ভুলে গেছে চলে যেতে
ঝরে গেছে বিন্দু বিন্দু ঘাম
প্রতিবার ভালোবাসা শেষে
প্রেমিক প্রেমিকা ভুলে যায়
পরস্পরের নাম।

২. হায় ইসরায়েল

কখনো কি এমন দিন আসবে
যখন তুমিও এই শিশুর কথা ভেবে
কান্না চেপে রাখতে পারবে না?

কখনো কি এমন হবে, এম্বুলেন্সের
সাইরেন শুনে তুমিও কাঁপতে থাকবে ভয়ে
আর লাশের সারির ভেতর নিজের
শিশুকে খুঁজতে বের হবে।

টিভি পর্দায় আর খবরের কাগজের
ছবি চোখে যখন ভাসবে, তখন ভাতের
থালা সরিয়ে দেবে সামনে থেকে তুমিও।
আর কখন তুমি উদ্ভ্রান্তের মতো ঘরে
ঘরে গিয়ে খুঁজবে তোমার সন্তানকে,
তার কপালের কাজলের দাগকেও
বুলেটের ক্ষত বলে ভুল করবে?

কখনো কি এমন দিন আসবে,
যখন তুমি তোমার ছোট্ট ছেলের চোখ
ঢাকবে আর আতঙ্কিত হয়ে বলবে,
এ যে দেখতে ঠিক তোর মতো।

আমি সেসব দিনের জন্য
আর অপেক্ষা করি না।
কিন্তু জানি একদিন
এই রক্তস্নাত দিনগুলি ধুয়ে ফেলার
জন্য পৃথিবীতে কোনো
সাবানই খুঁজে পাবে না তুমি।


চট্টগ্রাম, বাংলাদেশ

কবি, গল্পকার ও সাংবাদিক। পড়াশোনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞানে। তার প্রকাশিত বইয়ের সংখ্যা পাঁচ— আমি ও বাঘারু [কবিতা: ২০০৯], সহজ মানুষের ছায়া [কবিতা: ২০১৩], শ্রী শ্যামাচরণ কবিরাজ ভবন [গল্পগ্রন্থ: ২০১৮], জেলরোডের প্রেমগীতি [কবিতা: ২০১৯], বাঘারুর সঙ্গে আলাপ [কবিতা, ২০২২]। সম্প্রতি প্রকাশিত তাঁর  উপন্যাস ‘যুদ্ধের ফুল’ পাঠকপ্রিয়তা পেয়েছে।


Previous
Next

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

দীর্ঘ বিরতির পর আবার ফিরে এসেছে বিশ্ববাঙালির প্রিয় পত্রিকা ‘পড়শী’।
নব উদ্যমের এই যাত্রায় আপনার মতো গুণী মানুষের সৃজনশীল লেখা ও সাহচর্য আমাদের কাম্য।

দীর্ঘ বিরতির পর আবার ফিরে এসেছে বিশ্ববাঙালির প্রিয় পত্রিকা ‘পড়শী’।
নব উদ্যমের এই যাত্রায় আপনার মতো গুণী মানুষের সৃজনশীল লেখা ও সাহচর্য আমাদের কাম্য।

প্রকাশিত সকল লেখা ও মতামতের দায়ভার সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখকের,
এর জন্য ‘পড়শী’ কর্তৃপক্ষ দায়ী নয়।