সিলকন ভ্যালী থেকে

আজিজ চৌধুরী
May 23, 2026
7 views
3 mins read

জাঁকজমক মেলার মধ‍্য দিয়ে (Spaandhan B) স্পন্দন বি নববর্ষকে বরণ করে নিলো এপ্রিলের ১৮ তারিখে। সকল বয়সের বাংলাদেশিদের অংশগ্রহণ ছিলো মেলাতে। লাল শাড়ি, লাল পাঞ্জাবি পরে সবার বাঙ্গালী স্টাইল ছিলো আকর্ষণীয়। রকমারি পিঠা, বাঙালি খাবারের সমারোহ ছিলো মেলার স্টলে। সুন্দর সংস্কৃতি অনুষ্টানে ছিলো গান, নৃত‍্য। দিনটি ছিলো সত্যিই উপভোগ করার মত। কনসুলেট সেবা প্রদানের জন্য উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুল জেনারেল ওফ লস এঞ্জেলস জনাব কাজী জাভেদ ইকবাল।

আসছে ২৩শে মে সিলিকন ভ্যালি AABEA আয়োজনে (American Association of Bangladeshi Engineers & Architects) অনুষ্ঠিত হতে যাচ্ছে science fair। মুলত সকল বয়সী শিক্ষার্থীরা এই ক্যাম্পে অংশগ্রহণ করতে পারবে। সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চলবে।

NorCAL BNP supporters group-এর আয়োজনে ৩০শে মে শনিবার বাংলাদেশের মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

দৈনিক ব্যবহৃত প্রযুক্তি প্রতিষ্ঠান Apple (অ্যাপল) পেতে যাচ্ছে নতুন প্রধান নির্বাহী কমকর্তা। সেপ্টেম্বর থেকে John Ternus দায়িত্ব গ্রহণ করবেন বলে প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে জানিয়েছে। John বর্তমানে প্রতিষ্ঠানটির সিনিয়র ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে নিয়োজিত আছেন।


আজিজ চৌধুরী | সানিভেইল, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র

মানবাধিকার কর্মী।


Leave a Reply

Your email address will not be published.

Previous Story

ছিন্ন জিহ্বার পদাবলী

Next Story

ওরেগনের খবর

Latest from উত্তর আমেরিকা

ওরেগনের খবর

শনিবার (১৮ এপ্রিল) সৃজন পাঠশালা এবং পিডিএক্স বাংলার আয়োজনে, অরেগনের পোর্টল্যান্ড শহরে, ... লিখেছেন তৌফিক হাসান।