পরম ধন

Post Views: 45
1 min read

রেলগাড়িটা ঝকরঝক
কাটছে ছড়া টকরটক।
চাকার শব্দ ঘটাংঘট
পটপটাটিং পটাংপট।
কাটছে ছড়া ঘ্যাচাং ঘ্যাং
ডোবার হাজার কোলাব্যাঙ।
কোলাব্যাঙের গলায় সুর
শুনতে শুনতে রসুলপুর।
রসুলপুরে মধুর হাঁক
শুনছি হাজার পাখির ডাক।
পাখ-পাখালি ছড়ায় গান
সেই সে গানে জুড়ায় প্রাণ।
ছড়ার গানে পাগলমন
বাংলা মায়ের পরম ধন।

৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম, বাংলাদেশ

শিশু সাহিত্যিক। প্রকাশিত গ্রন্থ – দশটি; পুরস্কার – চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রদত্ত শিশু সাহিত্যে একুশে স্মারক সম্মাননা, বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি সাহিত্য পুরস্কার।


Previous
Next

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

দীর্ঘ বিরতির পর আবার ফিরে এসেছে বিশ্ববাঙালির প্রিয় পত্রিকা ‘পড়শী’।
নব উদ্যমের এই যাত্রায় আপনার মতো গুণী মানুষের সৃজনশীল লেখা ও সাহচর্য আমাদের কাম্য।

দীর্ঘ বিরতির পর আবার ফিরে এসেছে বিশ্ববাঙালির প্রিয় পত্রিকা ‘পড়শী’।
নব উদ্যমের এই যাত্রায় আপনার মতো গুণী মানুষের সৃজনশীল লেখা ও সাহচর্য আমাদের কাম্য।

প্রকাশিত সকল লেখা ও মতামতের দায়ভার সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখকের,
এর জন্য ‘পড়শী’ কর্তৃপক্ষ দায়ী নয়।