পড়শী ছোটদের পড়শী শরতের আঁকা

শরতের আঁকা

Post Views: 29
1 min read

সব পারে সব পারে খোকা
সব চেনে সে নয় রে বোকা
নদী পাড়ের কাশ আঁকে সে
নীল আকাশে মেঘ,
কর্ণফুলীর ঢেউয়ে আঁকে
হাওয়ার মৃদু বেগ।

জুঁই শিউলি আঁকে সে ফুল
কাশ শাপলা পদ্ম বকুল
দোলনচাঁপা ছাতিম জবা
খোকার রঙিন তুলি-
এই শরতের নানান রঙিন
যায় এঁকে ফুলগুলি।

এঁকে নিজেই চেয়ে থাকে
এই শরতের ফলও আঁকে
আমলকী কুল জলপাই তাল
তুলির নিখুঁত টানে,
চালতা ডুমুর করমচা ফল-
দারুণ আঁকতে জানে।

৫ সেপ্টেম্বর, ২০২৬

চকবাজার, চট্টগ্রাম, বাংলাদেশ

শিশু সাহিত্যিক। গ্রন্থ সংখ্যা ২৫। চট্টগ্রাম সিটি করপোরেশনের একুশে সম্মাননা পদক।


Previous
Next

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

দীর্ঘ বিরতির পর আবার ফিরে এসেছে বিশ্ববাঙালির প্রিয় পত্রিকা ‘পড়শী’।
নব উদ্যমের এই যাত্রায় আপনার মতো গুণী মানুষের সৃজনশীল লেখা ও সাহচর্য আমাদের কাম্য।

দীর্ঘ বিরতির পর আবার ফিরে এসেছে বিশ্ববাঙালির প্রিয় পত্রিকা ‘পড়শী’।
নব উদ্যমের এই যাত্রায় আপনার মতো গুণী মানুষের সৃজনশীল লেখা ও সাহচর্য আমাদের কাম্য।

প্রকাশিত সকল লেখা ও মতামতের দায়ভার সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখকের,
এর জন্য ‘পড়শী’ কর্তৃপক্ষ দায়ী নয়।