পড়শী ছোটদের পড়শী মনজুর কাদেরের দুটি ছড়া

মনজুর কাদেরের দুটি ছড়া

Post Views: 13
1 min read

১. সাপ

সাপকে নিয়ে গল্প আাছে
যতোই আগে পিছে
বেশির ভাগই মিছে

ভয় পেয়ে যায় চমকে পিলে
ওরে বাপরে বাপ
যখন দেখি সাপ

কানে ওরা প্রায় শোনে না
চোখের নজর ক্ষীণ
ভাবছো কোনো দিনও?

হাজার রকম সাপের মাঝে
কতেক বিষের সাপ
বাকিরা নিষ্পাপ

যতোই তুলুক ফণা এবং
গাল ফুলিয়ে সাজুক
সাপরা খুবই লাজুক

বৃথাই ডরাই সাপকে নিয়ে
কিন্তু এটা জানি
সাপ নিরীহ প্রাণী

সব প্রাণীদের জন্য সবার
স্পর্শ থাকুক বোধের
বাঁচতে দিও ওদের

 

২. নদী নাকি নদ

গৌরব কিছু নেই
রেখে রাখ ঢাক
যতটুকু জানি যেনো
জানি ঠিক ঠাক

পদ্মা ও মেঘনা
নদ নাকি নদী
ভুল নামে ডেকে ডেকে
বোকা হই যদি

ভুল জেনে লাভ নেই
গদ বাঁধা গদ
ছেলেদের নামে নাম
সেই গুলো নদ

সোজাসুজি সুত্রটা
জেনে যাই যদি
মেয়েদের নামে নাম
সেইগুলো নদী
অবিরাম বয়ে চলে
ধারা কুলকুল
নদ নদী চেনা আর
হবে না তো ভুল।

৪ অক্টোবর, ২০২৬

নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র

শিশুসাহিত্যিক ও ছড়াকার ও কলাম লেখক। শিশুতোষ গ্রন্থের সংখ্যা চার। তিনি বর্তমানে মার্কিন সরকারের একজন সিভিল সার্ভেন্ট।


Previous
Next

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

দীর্ঘ বিরতির পর আবার ফিরে এসেছে বিশ্ববাঙালির প্রিয় পত্রিকা ‘পড়শী’।
নব উদ্যমের এই যাত্রায় আপনার মতো গুণী মানুষের সৃজনশীল লেখা ও সাহচর্য আমাদের কাম্য।

দীর্ঘ বিরতির পর আবার ফিরে এসেছে বিশ্ববাঙালির প্রিয় পত্রিকা ‘পড়শী’।
নব উদ্যমের এই যাত্রায় আপনার মতো গুণী মানুষের সৃজনশীল লেখা ও সাহচর্য আমাদের কাম্য।

প্রকাশিত সকল লেখা ও মতামতের দায়ভার সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখকের,
এর জন্য ‘পড়শী’ কর্তৃপক্ষ দায়ী নয়।